সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি:: দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে কুষ্টিয়ায় স্ত্রীসহ এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন এ মামলা দায়ের করেন।

মামলায় দুই অভিযুক্ত হলেন গাংনী থানার সাবেক ওসি এবং বর্তমানে রাঙামাটি জেলার পুলিশ বিশেষ প্রশিক্ষন কেন্দ্রে (পিএসটিএস) কর্মরত পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার (৫৩) এবং তার স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ জানুয়ারি থেকে ২০১৯ সালের ২১ এপ্রিল সময়কালের মধ্যে বিভিন্ন সময় পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার আইন বহির্ভুত ও অবৈধ পন্থায় দুই কোটি ৮৭লক্ষ ৫৭হাজার টাকা এবং তার স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী ৩২ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশন তদন্তে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার বলেন, এর আগে দুদক একটা তদন্ত করেছিলো। তবে মামলা হয়েছে সেটা আমার জানা নাই।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম ০১:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১