সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

ভারত থেকে আরো ২০ লাখ টিকা আসছে আজ

নিজস্ব প্রতিবেদক::সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের দ্বিতীয় চালান আসছে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে।

আজ রাত ১১টা ১০ মিনিটে ভারতের স্পাইজেড বিমানের একটি ফ্লাইটে করে ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে বলে বেক্সিমকো ফার্মা সূত্র জানিয়েছে।

রোববার দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, একুশে ফেব্রুয়ারি এবং রোববার থাকার কারণে দুই দেশেই সরকারি ছুটি চলছে। এর ফলে সোমবার টিকার দ্বিতীয় চালান আসবে।

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাঠানোর কথা থাকলেও এবার কম আসছে।

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়। গত ২৫ জানুয়ারি ভারতের সেরামের প্রস্তুত করা কোভিশিল্ডের প্রথম চালান ঢাকায় পৌঁছেছিল। তখন মোট ৫০ লাখ ডোজ আসে।

এছাড়া ২০ জানুয়ারি উপহার হিসেবে আরো ২০ লাখ ডোজ টিকা পাঠায় ভারত সরকার। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭০ লাখ ডোজ।

দেশে এখন পর্যন্ত ১৬ লাখেরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। গত ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৪০ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে।

এদিকে করোনার টিকা নেয়ার জন্য গতকাল পর্যন্ত ৩২ লাখ মানুষ নিবন্ধন করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভারত থেকে আরো ২০ লাখ টিকা আসছে আজ

আপডেট টাইম ০২:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১