সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

মুজিব বর্ষের আনন্দ আয়োজনে মঞ্চ মাতালেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল

ইয়াসমিন অনন্যা,পীরগঞ্জ (ঠাকুরগাঁও):: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন রাজধানী ঢাকা’র একঝাঁক শিল্পী সহ ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল।
সোমবার সন্ধ্যায় উপজেলার পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পীরগঞ্জ পৌরবাসীর আয়োজনে জমকালো অনুষ্ঠানে সুরের মূর্ছনায় দর্শক মাতান ঢাকার এই জনপ্রিয় শিল্পী। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে এই তারকা সংগীতানুষ্ঠানে। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। আপরদিকে অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন পীরগঞ্জ উপজেলার কৃতি সঙ্গিত শিল্পি নিজামউদ্দীন জাহিন, দেশের প্রথম মিউজিক টেলিভিশন গান বাংলার ইভেন্ট ম্যানেজার ও স্বনামধণ্য যন্ত্রশিল্পী খাদেমুল ইসলাম সালমান। এ সময় উপজেলার ২ কৃতি সন্তান নিজামউদ্দীন জাহিন ও খাদেমুল ইসলাম সালমান কে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোস্ট এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন সাবেক জাতীয় সংসদ্য সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মো.রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, এসিল্যান্ড মো.তরিকুল ইসলাম,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় সহ সংগঠনের নেতারা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পীরগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহব্বায়ক নুরন্নবী চঞ্চল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুজিব বর্ষের আনন্দ আয়োজনে মঞ্চ মাতালেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল

আপডেট টাইম ০১:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১