সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পুলিশ তদন্ত করে যাওয়ার পরই সাংবাদিকের উপর হামলা

স্টাফ রিপোর্টার-ঠাকুরগাঁও::দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল তদন্ত করে যাওয়ার পরই ওই দোকান মালিকের ছেলে সাংবাদিক মেহেদী হাসান রাজুর (২৮) উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে নওগাঁর ধামইরহাট ইসবপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। সে জাতীয় দৈনিক বাংলাদেশ কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছে।
ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান রাজু ও স্থানীয়রা জানান, আমার গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাট ইসবপুর বাজারে একটি কীটনাশকের দোকান আছে। দোকান থেকে ইসবপুর এলাকার দুলাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন ২ হাজার ৭৭৫ টাকা বাঁকীতে কীটনাশক ক্রয় করে। গত ২৫ এপ্রিল বাঁকী টাকা চাইতে গেলে আমার বাবা রজব আলী ও ছোট ভাই সাজুর সাথে কথা কাটাকাটি, অকথ্য ভাষায় গালিগালাজ, কিল-ঘুষি মারে। টাকা দিব না কিভাবে তুলে নিস, তোদের পরিবারকে জানে মেরে ফেলবো বলে এমন হুমকি দেয়। এরপর আমার পরিবারের সীদ্ধান্তে আমি গত ২৬ এপ্রিল ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ করি। অভিযোগ নম্বর ৪৮৫। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের এএসআই আশরাফুল ইসলাম মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল তদন্ত করে। পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পরই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি জিয়াউর রহমান ভুট্টু, তার ছেলে মেহেদী হাসান, ফিরোজ হোসেন, আতোয়ার রহমান সহ ৮-১০ জনের একটি দল হাতে হাতুরি, লাঠি দিয়ে আমাকে এলোপাতারি মারধর করে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা পাঠায়।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মুমিন জানান, তাদের একটি অভিযোগে পুলিশ তদন্তে গিয়েছিল। তারপরে কিছু ঘটে থাকলে লিখিত অভিযোগ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পুলিশ তদন্ত করে যাওয়ার পরই সাংবাদিকের উপর হামলা

আপডেট টাইম ১১:২২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১