সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ঢাকা-টাঙ্গাইলে মহাসড়ক চলছে দূরপাল্লার বাস

ডেস্ক::ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রীতিমতো চলছে দূরপাল্লার বাস। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এ সুযোগে এই মহাসড়কে বেড়েছে ঢাকাগামী দূরপাল্লার বাসের চাপ। ত‌বে আন্তঃজেলা ব্যতীত দূরপাল্লার বাস চলাচ‌লে নি‌ষেধাজ্ঞা থাক‌লেও সে‌টি মান‌ছেন না চালক ও প‌রিবহন মা‌লিকরা।

সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে দূরপাল্লার যাত্রীবা‌হী বাস চলাচল কর‌তে দেখা গে‌ছে। য‌দিও এসব প‌য়ে‌ন্টে পু‌লিশের উপ‌স্থি‌তি লক্ষ্য করা গে‌ছে।

এ ছাড়া মহাসড়‌কে পরিবহনের তেমন চাপ নেই। অন্যান্য দি‌নের মতোই পরিবহন চলাচল কর‌তে দেখা গে‌ছে। ত‌বে চালক‌দের দাবি, দীর্ঘ দিন বেকার থাকায় বাধ্য হ‌য়ে‌ বাস নি‌য়ে মহাসড়‌কে বে‌র হয়েছেন তারা।

জানা গে‌ছে, দি‌নে মহাসড়‌কে গণপ‌রিবহন চলাচল সী‌মিত থাক‌লেও রা‌তে সংখ্যা বে‌শি থা‌কে। এ ছাড়া পিকআপ ভ্যান, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন পরিবহনে কর্মস্থলে ফিরছেন মানুষ। এক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান তারা।

যাত্রীবা‌হী বাসচালকরা জানান, সরকারিভাবে দূরপাল্লার বাস বন্ধ র‌য়ে‌ছে। কিন্তু আমা‌দের সংসা‌র খরচ‌ বন্ধ হয়‌নি। বাধ্য হ‌য়ে বাস চালা‌চ্ছি। ঢাকা যে‌তে অনেক জায়গায় বাঁধার সম্মু‌খীন হ‌লেও আবারো ঢাকামু‌খী হ‌চ্ছেন তারা।

মির্জাপুর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, ‘মহাসড়কে আমরা কাজ শুরু করেছি। জেলার বাস চলাচল করছে। দূরপাল্লার বাস খুব একটা চলছে না। রাস্তায় যানবাহন কিছুটা বাড়ছে।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকা-টাঙ্গাইলে মহাসড়ক চলছে দূরপাল্লার বাস

আপডেট টাইম ০১:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১