ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

নিখোঁজের ৮ দিন পর খোঁজ মিলেছে আবু ত্ব-হার

অনলাইন রিপোর্ট::  দেশজুড়ে আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের খোঁজ পাওয়া গেছে। তার শ্যালক জাকারিয়া হোসেন শুক্রবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। আবু ত্ব-হা বর্তমানে তার শ্বশুরবাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন জাকারিয়া।

তবে এতদিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পরে বেলা পৌনে ৩টার দিকে তাকে রংপুর নগরীর কোতোয়ালি থানায় নেওয়া হয়।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে থানায় নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে নিখোঁজ হওয়া অন্য তিনজনও বাড়ি ফিরেছেন। তাদেরকেও থানায় আনা হচ্ছে। কিছুক্ষণ পর প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন বলে অভিযোগ ছিল।

আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, গাবতলী থেকে তারা নিখোঁজ হন।

তরুণ এই ইসলামি বক্তার নিখোঁজ হওয়ার পরপরই তোড়পাড় শুরু সোশ্যাল মিডিয়া। তার সন্ধান চেয়ে হ্যাশট্যাগ ব্যবহার করছে তার ভক্ত সমর্থকরা।

নিখোঁজ ইসলামি বক্তা ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ জুন) বিকাল ৪টার দিকে তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। তারপর তারা নিখোঁজ হন। নিখোঁজের সময় ত্ব-হার সঙ্গে আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ ছিলেন। তারাও নিখোঁজ ছিলেন।ওই রাত থেকে সবার মোবাইল ফোনই বন্ধ রয়েছে। এ ঘটনায় রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় ত্ব-হার খোঁজ চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা আজেদা বেগম।

পুলিশের একটি সূত্র জানায়, আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার রাত ২টা ৩৭ মিনিটে রাজধানীর গাবতলী থেকে সর্বশেষ যোগাযোগ করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারার সঙ্গে। সে সময় দুই ব্যক্তি তাকে অনুসরণ করছে বলে ত্ব-হা তার দ্বিতীয় স্ত্রীকে জানিয়েছিলেন। নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন ত্ব-হার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

নিখোঁজের ৮ দিন পর খোঁজ মিলেছে আবু ত্ব-হার

আপডেট টাইম ০৫:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১