সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

কৃষি ঋণের সুদ কমলো

ডেস্ক::কৃষি ঋণ সহজলভ্য করার লক্ষ্যে কৃষি ঋণের সুদহার ১ শতাংশ কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষি ঋণের বর্তমান সুদহার রয়েছে ৯ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ঘোষিত ২০২১-২২ অর্থ বছরের কৃষি ও পল্লি ঋণ নীতিমালায় কৃষি ঋণের সুদ কমানোর কথা জানানো হয়েছে।

একই সঙ্গে ঋণ বিতরণ আরও সহজলভ্য করতে বর্তমান নীতিমালা ও কর্মসূচিতে বেশকিছু সময়োপযোগী বিষয় যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নীতিমালায় প্রাণিসম্পদ খাতের পোল্ট্রি উপখাতের আওতায় সোনালী মুরগি পালনের জন্য ঋণ প্রদান সংক্রান্ত ঋণ নিয়মাচার সংযোজন করা হয়েছে। প্রাণিসম্পদ খাতের পশুসম্পদ উপখাতের আওতায় মহিষ ও গাড়ল পালনের জন্য ঋণ প্রদান সংক্রান্ত ঋণ নিয়মাচার সংযোজন হয়েছে। কৃষি ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে হ্রাস করে ৮ শতাংশ করা হয়েছে।

ফসল ভিত্তিক ঋণ নিয়মাচারে উল্লেখিত একর প্রতি ঋণসীমা কৃষকদের প্রকৃত চাহিদা ও বাস্তবতার নিরিখে ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি বা হ্রাস করা যাবে। মৎস্য চাষের ঋণ নিয়মাচারে একর প্রতি ঋণসীমা বৃদ্ধি করা হয়েছে। ব্যাংক কর্তৃক বিতরণকৃত ঋণের তদারকি অধিকতর জোরদার করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর জন্য চলতি ২০২১-২২ অর্থবছরে ২৮ হাজার ৩৯১ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

কৃষি ঋণের সুদ কমলো

আপডেট টাইম ১১:২৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১