সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

শীতের সবজি বাজারে, দাম ব্যাপক চড়া

নিজস্ব প্রতিবেদক::রাজধানীর বাজারগুলোতে শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এরমধ্যে রয়েছে ছোট ছোট ফুলকপি, টমেটো, শিম, গাজরসহ বেশকিছু সবজি। কিন্তু দামে লাগাম আসছে না। কেজি প্রতি শিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত। আবার কোথাও কোথাও ২০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে।

শুক্রবার সরেজমিনে রাজধানীর শ্যামলী সমবায় বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, ধানমন্ডি, কলাবাগান, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মৌসুম না আসতেই আমদানি হয়েছে নানান শীতকালীন সবজি। শিমের সঙ্গে ছোট ছোট ফুলকপির দাম প্রতিটি ৪০ থেকে ৪৫ টাকা চাইছেন বিক্রেতারা।

সবজির বাজার

গাজর প্রতি কেজি ৮০ টাকা ও টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে, লাউ প্রতি পিস ৫০ টাকা, শশা প্রতি কেজি ৫০ টাকা, কালো বেগুন ৯০ থেকে ১০০ টাকা, ঝিংগা ৬০ টাকা, কাকরোল ৫০ টাকা, উচ্ছে ৬০ টাকা, চিচিংগা ৫০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেড়শ ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, কচুর মুখি ৫০ টাকা, লাল গোল আলু ৩০ টাকা, সাদা গোল আলু ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। চাল কুমড়া পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা ও কাঁচকলার হালি ৩০ থেকে ৪০ টাকা। মূলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

মাছের বাজার

গত সপ্তাহের মত এই সপ্তাহেও বাজারে বড় ইলিশ মাছ (দেড় কেজি) প্রতি পিস বিক্রি হচ্ছে ১৪০০ টাকা দরে। রুই মাছ আকার ভেঁদে কেজি ২৪০ থেকে ৪৫০ টাকা, কাতল মাছ আকার ভেদে ২৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, বেলে ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চিংড়ি ৪৫০ থেকে ৬০০ টাকা, টেংরা ৭০০, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজার

গত সপ্তাহের মত বাজারে প্রতি কেজি খাসির মাংস ৮০০ থেকে ৯০০ টাকা, গরুর মাংস প্রতিকেজি ৫৮০ থেকে ৬০০ টাকা ও প্রতি কেজি সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২৩৫ থেকে ২৪০ টাকায়। লেয়ার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা ও ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

শীতের সবজি বাজারে, দাম ব্যাপক চড়া

আপডেট টাইম ০২:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১