ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে দেশের অস্তিত্ব বিলুপ্ত হবে

নিজস্ব প্রতিবেদক::খালেদা জিয়াকে সরকার বিদেশে না পাঠালে দেশের অস্তিত্ব ধ্বংস ও বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে’ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে যদি সরকার বিদেশে না পাঠান এবং গণতন্ত্রকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে এদেশের অস্তিত্ব ধ্বংস ও বিলুপ্ত হয়ে যাবে। আজকে এসব করে লাভ হবে না। জনগণ জেগে উঠতে শুরু করেছে। এই জেগে উঠবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। পদ্মা, মেঘনা এবং যুমনার অববাহিকায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে এবং আপনাদের গদি ভেঙে খানখান হয়ে যাবে।

খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তিলে তিলে অত্যন্ত সচেতনভাবে তাকে হত্যা করা হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ যদি বেশিদিন হয় তাহলে তিনি বাঁচবেন না। তার যে রোগ হয়েছে, লিভার সিরোসিস- এই রোগ মারাত্মক রোগ। এই রোগের চিকিৎসা আমাদের দেশে সেভাবে নেই। একমাত্র আমেরিকা, ইংল্যান্ড এবং জার্মানিতেই এই রোগের চিকিৎসা ভালো হয়।

কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে দেশের অস্তিত্ব বিলুপ্ত হবে

আপডেট টাইম ০৩:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১