সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

জন্মদিনে নতুন লুক প্রকাশ আলিয়ার, চমকপ্রদ শুভেচ্ছাবার্তা করনের

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক:: বৃহস্পতিবার ১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিনের দিন সকাল থেকেই একরাশ শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। বলিউডের ব্যস্ততম এই নায়িকার হাতে এখন একরাশ প্রোজেক্ট। আয়ান মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ও মেঘনা গুলজারের ‘রাজি’ ছবিতে তাঁকে দেখা যাবে।

এদিন, সকালে আলিয়ার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। শুভেচ্ছা জানান পরিচালক করন জোহারও। আর করনের শুভেচ্ছাবার্তাতেই ছিল চমক।
করনের ধর্মা প্রোডাকশনের প্রযোজিত ছবি ‘রাজি’-তে আলিয়ার লুক প্রথমবারের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন করন।

উল্লেখ্য, এই ছবিতে আলিয়ার সহ অভিনেতা ‘মাসান’ খ্যাত ভিকি কৌশল। আলিয়া নিজেও এদিন ইনস্টাগ্রামে ‘রাজি’ ছবিতে তাঁর অভিনয় দৃশ্যের ছবি পোস্ট করেন।

হরিন্দার সিক্কার উপন্যাস ‘সহমত’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘রাজি’ ছবিটি। এই ফিল্মটি পরিচালনা করছেন গুলজার কন্যা মেঘনা। তিনিও এদিন আলিয়াকে শুভেচ্ছা জানিয়ে ছবির পোস্টার টুইট করেছেন।

ছবিতে এক কাশ্মীরি মহিলার সঙ্গে ভারতীয় সেনা কর্মকর্তার বিয়ে ও প্রেম দেখানো হয়েছে। আরসেই বিয়ে ও প্রেমকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা ঘটনা এই ছবির পরতে পরতে চমক এনে দেবে বলে দাবি নির্মাতাদের।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

জন্মদিনে নতুন লুক প্রকাশ আলিয়ার, চমকপ্রদ শুভেচ্ছাবার্তা করনের

আপডেট টাইম ০৭:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮