সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মোদির বিরুদ্ধে রাহুলই কি কংগ্রেসের প্রধান মুখ?

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা:: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে যে ফলই হোক, রাহুল গান্ধী কি ২০২৪-এ নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেসের প্রধান মুখ? কংগ্রেস ২০২৪ এর জন্য যে ডিজিটাল প্রচার পরিকল্পনা করছে তা দেখে অন্তত তাই মনে হচ্ছে৷ এই প্যান্ডেমিকের সময়ে এবং তার পরেও ডিজিটাল মাধ্যম সব থেকে বড় অস্ত্র হবে এমনটা ধরে নিয়ে কংগ্রেস তাদের প্রচারের ডিজিটাল পরিকল্পনা করেছে৷ দুটি অ্যাপ তারা বাজারে আনছে৷ একটির নাম রাহুল কানেক্ট৷ অন্যটি কংগ্রেসের কর্মীদের সঙ্গে পার্টির সরাসরি সংযোগের কথা মাথায় রেখে৷

এই অ্যাপটির মাধ্যমেও পার্টি কর্মীরা তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন এমনকি তা রাহুলের কাছে সরাসরি৷ রাহুল কানেক্ট অ্যাপটি চালু করা হচ্ছে ২০২৪ এর সাধারণ নির্বাচনে কংগ্রেসের সমস্যা সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে৷ অ্যাপটির নাম বদল হতে পারে৷ কংগ্রেসের বরিষ্ঠ নেতাদের অনেকে চাইছেন অ্যাপটির নাম করা হোক- আর জি কানেক্ট৷ তাঁরা গান্ধী পদবিটি রাখতে চাইছে অ্যাপে৷ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আড়াইবছর আগেই কংগ্রেসের আইটি সেল এর ফেসলিফ্ট করা হচ্ছে৷

পেশাদার তরুণ তরুণীকে নিয়োগ করা হবে কংগ্রেসের ডিজিটাল সেল এর জন্য৷ হালচাল দেখে মনে হচ্ছে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রধান মুখ হিসেবে কংগ্রেস রাহুল গান্ধীকেই তুলে ধরবে৷ তবে, চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে এখনও অনেকটা ফাঁক৷

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

মোদির বিরুদ্ধে রাহুলই কি কংগ্রেসের প্রধান মুখ?

আপডেট টাইম ০১:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২