সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

৪৫ হাজার রুশ সেনা বলি দিতে প্রস্তুত পুতিন

আন্তর্জাতিক ডেস্ক::৪৫ হাজার রুশ সেনাকে বলি দিতেওপ্রস্তুত পুতিন বলে দাবি করেছেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের এক সদস্য।

ইউক্রেনে শুরু হয়েছে রাশিয়ান সেনার আগ্রাসন। এই আগ্রাসন শুরুর আগে ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ রুশ সেনা মোতায়েনের পরই ইউক্রেনে জারি করা হয়েছিলো জরুরী অবস্থা। ইউক্রেনের নিরাপত্তা পরিষদ দাবি করেছিলো, শুধু সেনা নয়, তার সাথে সীমান্তে ৪৫ হাজার ‘বডি ব্যাগ’ জড়ো করেছে রাশিয়া।

ইউক্রেনের নিরাপত্তা পরিষদের ভাষ্যমতে, মৃতদেহ স্থানান্তরিত করার জন্য এই ধরনের প্লাস্টিকের ‘বডি ব্যাগ’ ব্যবহার করা হয়। নিরাপত্তা পরিষদের এক সদস্য জানান, তাদের প্রাপ্ত তথ্যমতে ৪৫ হাজার ব্যাগ সীমান্তে এনে রেখেছে রুশ সেনা। ৪৫ হাজার রুশ সেনাকে বলি দিতেও প্রস্তুত রয়েছেন পুতিন বলে দাবি করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আগেই জানিয়েছিলেন, ইউক্রেন সীমান্তে বিপুল পরিমাণ রক্ত মজুত করতে শুরু করেছে রুশ সেনাবাহিনী।

এই পরিস্থিতির ভেতরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার দোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেন। পুতিনের ঘোষনার পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ আরও কয়েকটি অঞ্চলে হামলা চালানোর খবর পাওয়া যায়। এই হামলার দায়ও স্বীকার করে নিয়েছে রুশ কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ান হামলার প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশজুড়ে সামরিক শাসন জারি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ফোনালাপে ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

৪৫ হাজার রুশ সেনা বলি দিতে প্রস্তুত পুতিন

আপডেট টাইম ০৩:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২