সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

সুপ্রিম কোর্ট বারে উত্তেজনা, বিক্ষোভ, ভাঙচুর

স্টাফ রিপোর্টার:: ইফতারকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় বিএনপি ও আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতিও হয়। বৃহস্পতিবার বিকালে সমিতির দুটি হল রুমে ইফতার মাহফিলের জন্য নির্ধারিত স্থানে দুই পক্ষের আইজীবীদের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় হল রুমে ইফতার মাহফিলের ব্যানার, চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়।
বিকালে সমিতির এডহক কমিটির নেতারা ২নং হল রুমে প্রবেশ করে  ইফাতার মাহফিলের  ব্যানার টানাতে গেলে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা বাধা দেয়। একপর্যায়ে তাদের ব্যানার কেড়ে নেয়। এসময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একই সময় বিএনপি সমর্থক আইনজীবীরা কালোপতাকা মিছিল নিয়ে হল রুমে প্রবেশ করেন। এতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে চেয়ার টেবিল ফেলে দেওয়া হয়। এরপর সমিতির ১নং হল রুমে দুই পক্ষের আইনজীবীরা প্রবেশ করে। সেখানে ভাঙচুর চালানো হয়।

এরআগে কালো পতাকা মিছিল করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। অপরদিকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও সুপ্রিম কোর্ট বারের  সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে পাল্টা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় বিএনপি সমর্থক কয়েকশ’ আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে বিক্ষোভ করেন। তারা সমিতির নতুন কমিটির ইফতার পার্টিতে অংশ না নিতে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতির প্রতি আহ্বান জানান। বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্টে গুন্ডামি চলবে না, ভোট চুরি চলবে না। তিনি অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনার ডিএজি-এএজিদের থামান। তা না হলে অপনার বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য হব।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ বিক্ষোভে অংশ নেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

সুপ্রিম কোর্ট বারে উত্তেজনা, বিক্ষোভ, ভাঙচুর

আপডেট টাইম ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩