ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

সাংবাদিক ভূট্টোর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ

  • Shohel Tanvir
  • আপডেট টাইম ০৫:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ২২৫ বার

সোহেল তানভীর, ঠাকুরগাঁও : শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম ও বাণিজ্যর সংবাদ পরিবেশন করায় জিটিভির জেলা প্রতিনিধি ইমদাদুল হক ভূট্টোর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে  ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাওয়ে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচিতে অংশ নেন বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিক, সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এটিএম সামসুজ্জোহা বাবুল, সদস্য সচিব ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,‌ এ্যাড. ইন্দ্রনাথ রায়, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সিনিয়র সাংবাদিক এস এম জসীম উদ্দিন,ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির তথ্য ওপ্রচার সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পীরগনজ প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক বিষনু পদ রায়, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বালিয়াডাঙ্গী প্রেসক্লাব সম্পাদক মশিউর রহমান সহ জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, আদিবাসী ও খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা ও সদস্য সহ অন্যান্যরা।

বক্তারা সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ ও ঘুষ বাণিজ্য নিয়ে সম্প্রতি গাজী টিভির জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো যে সংবাদ পরিবেশন করেছেন সেটি উল্লেখ্য করে বলেন,মামলা দিয়ে সাংবাদিকদের কেউ দাবিয়ে রাখতে পারবেনা। আগামী ৭ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে প্রধান শিক্ষকের আরো অনিয়ম দুর্নীতির সংবাদ তুলে ধরার হুশিয়ারী দেওয়া হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড় ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে জিটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল হক ভুট্টোর উপর ২৮ এপ্রিল প্রধান শিক্ষক কফিল উদ্দীন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

সাংবাদিক ভূট্টোর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম ০৫:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩