সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি

আহম রেহমান,ঠাকুরগাঁও::ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ ও মারধরের অভিযোগ তুলে আদালতে মামলা করায় মামলা প্রত্যাহারের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী আসামীরদের বিরুদ্ধে।
ক্ষতিগ্রস্ত গৃহবধু বলেন, ‘মামলার আসামিরা আমাকে মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। আদালতে মামলা দায়েরের বেশ কয়েকদিন অতিবাহিত হলেও থানা পুলিশ রহস্যজনক কারণে থানায় মামলাটি রুজু করেনি বা আসামীদের গ্রেপ্তারের পদক্ষেপ না নেয়ায় আমরা পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে দিন যাপন করছি।’
মামলার বিবরণে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার সৌলা দোগাছি কান্তিভিটা গ্রামের মরহুম উলফত আলীর ছেলে মজিবর রহমান (৪৭) প্রতিবেশী এক দিনমজুরের স্ত্রীকে (৪০) প্রায় সময় অবৈধ সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিতেন। ওই গৃহবধূ তার প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি তিনি তার স্বামীসহ পরিবারের লোকজনকে জানিয়ে দেন। তার স্বামী মজিবর রহমানকে এ ধরনের অশ্লিল ভাষায় কথা না বলার জন্য অনুরোধ করলে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন। গৃহবধুর পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে মজিবর রহমান ১৪ এপ্রিল (শুক্রবার) রাত ৮টায় ওই গৃহবধূর ঘরে ঢুকে তার মুখ বেঁধে ধর্ষণ করেন। গৃহবধূ মুখের কাপড় সড়িয়ে চিৎকার করলে তার স্বামী ঘটনাস্থলে এসে ধর্ষক মজিবর রহমানকে উলঙ্গ অবস্থায় আটক করেন। এ ঘটনাটি জানা জানি হলে মজিবর রহমানের ছেলে সাজু হোসেন (২৫) ও জালাল উদ্দীন (২২)-সহ আরো অপরিচিত কয়েক ব্যক্তি হাতে লাঠি, লোহার রড ও ধারালো ছুরি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গৃহবধূকে মারধর করে। এরপর গৃহবধূকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে এবং মজিবর রহমানকে ঘটনাস্থল থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত গৃহবধূকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী ওই গৃহবধূ মজিবর রহমান ও তার দুই ছেলেসহ আরো অজ্ঞাত চার/পাঁচজনকে আসামি করে স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে পুলিশ গৃহবধূর অভিযোগ গ্রহণ না করে আদালতে মামলা করার পরামর্শ দেয়। গত ২ মে ঠাকুরগাঁও নারী ও শিশু নিযাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করে তিনি। আদালতের মামলার সংশ্লিষ্ট বিচারক বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জকে (ওসি) মামলা হিসেবে রুজু করার আদেশ দেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, এ ঘটনায় আদালত থেকে একটি মামলা পেয়েছি, তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি

আপডেট টাইম ০৪:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩