সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও ডিসি অফিসে ভাঙচুর করলেন যুবক

ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি) অতর্কিতভাবে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে নাসির উদ্দিন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

আটক নাসির উদ্দিনের বাড়ি জেলার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের পারুপাড়া গ্রামে।

নাসির উদ্দিন সঙ্গে কথা হলে তিনি বলেন, কোনো অপরাধ না করলে পুলিশ আমাকে গ্রেফতার করে না। তাই পুলিশের হাতে আটক হওয়ার জন্যই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, শুক্রবার রাতে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি  আবাসিক হোটেলে রাত কাটানোর পর বাড়ি যাই। পরে আজ সকালে মোটরসাইকেলযোগে ডিসি অফিসে এসে ভাঙচুর করি।

গেদুরা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, নাসির এলাকার একটি মক্তবের শিক্ষক ছিলেন। তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়লে পরিবারের সদস্যদের মারপিট করেন এবং বাড়ির মালামাল ভাঙচুর করেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডিসি অফিসের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় বলেন, শনিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের প্রবেশদ্বারের কেঁচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন পাঞ্জাবি পরিহিত নাসির উদ্দিন। পরে তিনি বেলচা দিয়ে ব্যাপক হামলা চালিয়ে ডিসির কক্ষসহ অফিসের ১০টি রুমের ৩১টি দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন।

ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ কবির বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  ঘটনার বিস্তারিত পরে বলা যাবে।

ঘটনার পরিদর্শন শেষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, এটি অত্যন্ত খারাপ একটি কাজ হয়েছে। সেই সময় কে ডিউডিতে ছিল তখন তার ভূমিকা কী ছিল এটি আমরা দেখব।

তিনি বলেন, জেলে যাওয়ার জন্য আটক নাসির উদ্দিন ঘটনাটি ঘটিয়েছে বলে সে জানায়। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁও ডিসি অফিসে ভাঙচুর করলেন যুবক

আপডেট টাইম ০১:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩