সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বালুবাহী ট্রাক্টর উল্টে বাক প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁও::
ঠাকুরগাঁওয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে কাদেরুল ইসলাম (১৮) নামের বাক প্রতিবন্ধী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার সময় ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া লিচুবাগান এলাকার ডিসি পার্কের সামনের নির্মানাধীন একটি ভবনের বালু দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার মাড়েয়া সর্দার পাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে বলে তথ্য পাওয়া যায়। এ ঘটনায় ওই ট্রাক্টরের ড্রাইভার শহিদুল ইসলাম (৩৫) আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ের মাড়েয়া থেকে একটি বালুবাহী ট্রাক্টর বালু বোঝাই করে লিচুবাগান এলাকার নির্মানাধীন বাড়ির সামনে এসে দাড়ায়। সে সময় ট্রাক্টরটিতে ড্রাইভার ও শ্রমিক/হেলপার দুজনেই ছিল। ট্রাক্টরটি একটি পিলারের বেসমেন্ট এর গর্তের পাশে দাড়ানো ছিল। বৃষ্টি হওয়ার কারনে মাটি নরম থাকায় ট্রাক্টরটি হঠাৎ উল্টে যায়। এসময় ড্রাইভার শহিদুল আহত হয় এবং সে মনে করে তার হেলপার কাদেরুল হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে কোথাও গিয়েছে। অনেকক্ষণ তাকে খুজে না পেলে ড্রাইভার শহিদুল আশেপাশের লোকজন ডাক দিয়ে বালু সরানোর চেষ্টা করলে বালুর নিচে কাদেরুলের পা দেখতে পায়। পরে থবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে কাদেরুলের মরদেহ উদ্ধার করে। কাদেরুল বাক প্রতিবন্ধী হওয়ায় ট্রাক্টরটি উল্টে বালু চাপা পড়ার সময় সে কোন শব্দ বা চিৎকার করতে পারেনি বলেই এ দূর্ঘটনাটি ঘটেছে বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ , ফিরোজ কবির ট্রাক্টর উল্টে বালুচাপায় এক বাক প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বালুবাহী ট্রাক্টর উল্টে বাক প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম ০৪:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩