সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

প্রশাসনে বড় রদবদল

অনলাইন:: প্রশাসনে সাতজন উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। চারজন উপসচিবকে ইতঃপূর্বে করা বদলির আদেশ বাতিল করা হয়েছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসকের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লি­খিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে ওএসডি উপসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে মহাব্যবস্থাপক হিসাবে জীবন বীমা করপোরেশনে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খানকে সচিব হিসাবে ইসলামী ফাউন্ডেশনে, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. হেলালুজ্জামান সরকারকে পরিচালক হিসাবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামানকে পরিচালক হিসাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, পরিকল্পনা বিভাগে সংযুক্ত আবু সালেহ মোহাম্মদ ওবায়েদুল্লাহকে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসাবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে এবং বেজার ম্যানেজার বিনিতা রানীকে উপসচিব হিসাবে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদেরকে ৬ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং পৃথক আদেশে ওএসডি উপসচিব এটিএম আজহারুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব মামুন সরদার এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব দীপক কুমার রায়কে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১৩ সেপ্টেম্বর করা বদলির আদেশ বাতিল করা হয়েছে।

পৃথক আদেশে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শারমিন আরাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নোয়াখালী বদলি করা হয়েছে। এছাড়া জননিরাপত্তা বিভাগের বিকাশ বিশ্বাস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুবায়েত হায়াত শিপলু, জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-প্রধান প্রমথ রঞ্জন ঘটক, বেজার উপব্যবস্থাপক মো. সুহৃদয় সালেহীন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক সারাওয়াত হেজাবীন, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আরিফা জহুরা এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক রাখী আহমেদকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

প্রশাসনে বড় রদবদল

আপডেট টাইম ০১:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩