সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
২৩ অক্টোবর ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের দক্ষিণ মেদ্যাপাড়া গ্রামের তসলিম উদ্দিন ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন। তার মরদেহ এখন ভারতীয় সীমান্তের মধ্যে আছে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা জানতে পারি নুরুজ্জামান ভারত থেকে গরু চোরাকারবারীর মাধ্যমে গরু আনতে যায়। এ সময় বিএসএফ এর গুলিতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে জানা যায় তিনি মারা গেছেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হচ্ছে।’
আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু বলেন, ‘নুরুজ্জামান গরু চোরাকারবারীর সঙ্গে জড়িত ছিলেন। শুনেছি সোমবার ভোরে তাকে ভারত সীমান্তের মধ্যে গুলি করে বিএসএফের সদস্যরা।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট টাইম ০৪:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩