সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের সময় ‘বেঁধে দিলেন’ কাদের সিদ্দিকী!

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘ড. ইউনূসের ক্ষমতার লোভ নেই। একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে। এ সময়টি দুই বছরের বেশি নয়। অতীতে ইউনূসের ওপর শুধু জুলুম করা হয়েছে। ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম, তাহলে বাংলাদেশ আরও বেশি লাভবান হতো। আশা করছি, তিনি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন।’

শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

পুলিশ সম্পর্কে তিনি বলেন, ‘ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি। আমি সব পুলিশকে আহ্বান করব, আবারও থানায় ফিরে যান এবং আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন। যদি আপনারা আবারও দলবাজি করেন, তাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ও বঙ্গবন্ধু এক নয়। আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তা তদন্ত করবে এবং সুষ্ঠু তদন্ত করে বিচার করবে। এর সঠিক বিচার না করলে এই সরকারকে তার জবাবদিহি করতে হবে। বঙ্গবন্ধু এ দেশের সম্মান। তার ভাস্কর্য এভাবে ভাঙা উচিত হয়নি। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকে, তাহলে তাদের জবাবদিহি করতে হবে।’

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘এই রকম জীবনহানি এত অল্প সময়ে আমরা দেখিনি। আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের জয়। বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয়। ছাত্ররা যে আন্দোলন করেছে, তা বিপথে পরিচালনা করার জন্য স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে। এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও নেওয়া হয়েছে। এ জন্য আমি সাবধান করব, যারা আন্দোলন করে সফল হয়েছেন, সফলতার পূর্বশর্তই হচ্ছে ন্যায়বিচার, অন্যের প্রতি ভালো আচরণ, বিনম্রতা।’

দেশে সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলেন কাদের সিদ্দিকী।

দুর্নীতির বিষয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার এ দেশের দুর্নীতি একেবারে শেষ করতে পারবে না। তবে যদি দুর্নীতির গলা চেপে না ধরতে পারে, তাহলে তাদের প্রতিও এ দেশের মানুষের আস্থা থাকবে না। মানুষ কিন্তু প্রথম চায় দুর্নীতিমুক্ত সমাজ। এই ১৫টা বছর এ দেশে শুধু অন্যায় হয়েছে। এ আন্দোলন কোটা সংস্কারের জন্য এত সফলতা আসেনি, বৈষম্যর জন্যও আসেনি। মানুষ ক্ষিপ্ত হয়েছে। তিন-চারটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ মানুষের ইচ্ছার বাইরে সরকার গঠন করেছে।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের সময় ‘বেঁধে দিলেন’ কাদের সিদ্দিকী!

আপডেট টাইম ০৩:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪