সংবাদ শিরোনাম
শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ঠাকুরগাঁও সীমান্তে ১১ ভারতীয়কে ৪৮ ঘন্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সর্ব সাধারনের জন্য উন্মুক্ত হলো বিজিবি হাসপাতাল

আজম রেহমান: ঠাকুরগাঁওয়ে প্রায় দুইশ কোটি টাকা ব্যায়ে নির্মিত ঠাকুরগাঁও বিজিবি হাসপাতাল জেলার সর্ব সাধারনের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবার লক্ষ্য অবশেষে আনুষ্ঠানিক ভাবে উন্মুক্ত করে দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে রংপুর রিজিয়নের ব্রিগেডিয়ার একে এম সাইফুল আলম হাসপাতালে সর্ব সাধারনের সেবার কার্যক্রম উদ্বোধন করেন।

বিগ্রেডিয়ার সাইফুল আলম জানান, ধনী-গরীব নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সব চেয়ে কম মূল্যে সেবা দিতে চায় ঠাকুরগাঁওয়ে বিজিবি হাসপাতাল৷ এছাড়া হাসপাতালটি উন্নত অবকাঠামো, প্রযুক্তিগত উৎকর্ষতা, বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ জনশক্তির মাধ্যমে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সদা প্রস্তুত৷

বর্ডার গার্ড হাসপাতাল সূত্র জানান, হাসপাতালে বর্তমানে মেডিসিন, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, গ্যাস্ট্রো এন্ট্রোলজি, ডায়াবেটিকস, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনি অ্যান্ড অবস, চক্ষু, নাক, কান ও গলা, ডেন্টাল, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কপিক সার্জারি, অর্থোপেড্রিক্স ও নেফ্রোলজি বিভাগ সমূহে চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন৷

তাছাড়া আধুনিক ও উন্নত প্যাথলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, সিটি স্কিন, ইসিজিসহ ডায়াগনস্টিক সেবাও চালু রয়েছে। ইতিমধ্যে জরুরী বিভাগ, অপারেশন থিয়েটার, আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, ফিজিওথেরাপিসহ অন্য সব বিভাগ চালু রয়েছে। পর্যাপ্ত ডাক্তার নিয়োগ পেলেই কাঙ্খিত সেবা পাবে আশে পাশের কয়েক জেলার মানুষ বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়৷

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাও সেক্টর কমান্ডার কর্নেল লিয়াকত আলী, বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মোকতার হোসেন, ডা: ইহসানুল ইসলাম ইহ্সান, শিশু বিশেষজ্ঞ ড. শাহিন আক্তার।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সর্ব সাধারনের জন্য উন্মুক্ত হলো বিজিবি হাসপাতাল

আপডেট টাইম ০১:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭