সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

মেসি কেন বমি করতেন?

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: দৃশ্যটা দেখা গেছে কিছুদিন আগ পর্যন্তও। মাঠে বমি করছেন লিওনেল মেসি। ব্যাপারটা যেন এমন যে স্নায়ুচাপে ভুগলেই পেট উগরে সব বের করে দিতে চান! মাঠে তখন মেসির এই বমি করার চিকিৎসা দিতে পারেননি ডাকসাইটে চিকিৎসকেরাও। তখন অনেক কথা হয়েছিল এ নিয়ে। অনেকে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন, মেসির বড় অসুখ করেনি তো! বিশেষ করে চিকিৎসকেরা যখন বলছেন, কোনো রোগই ধরা পড়ছে না। তখন বমি করা তো আরও দুশ্চিন্তা বাড়ায়।

খেয়াল করেছেন কি বার্সা তারকাকে এখন আর মাঠে বমি করতে দেখা যায় না? আর্জেন্টাইন এ তারকা বমি বন্ধ করতে কিন্তু আলাদা কোনো চিকিৎসা নেননি। স্রেফ খাদ্যাভ্যাসে কয়েকটি পরিবর্তন এনেছেন। টেলিভিশন অনুষ্ঠান ‘লা করনিসা’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘অনেক বছর ধরেই আমার খাওয়াদাওয়ার কোনো ঠিক ছিল না—চকলেট, কোমল পানীয় থেকে প্রায় সবকিছুই খেয়েছি। এসব কারণে খেলার সময় মাঠে বমি করেছি।’

মেসি জানালেন, ‘এখন আমি নিজের যত্ন নিই। মাছ, মাংস, সালাদ খাই—এসব খাবার যত্ন নিয়ে বানানো হয়।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

মেসি কেন বমি করতেন?

আপডেট টাইম ০৯:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮