সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

নিজ কণ্ঠে গান গেয়েছেন উপস্থাপক ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

সারাদিন ডেস্ক:: নিজ কণ্ঠে গান গেয়েছেন উপস্থাপক ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘পটাকা’ নামের সেই গানের ভিডিও নির্মিত হলো এবার। এর শুটিং ফারিয়া করে এলেন ভারতের মুম্বাই থেকে।

ভারতের মুম্বাইয়ে ১৮ ও ১৯ মার্চ দুই দিন শুটিং হয় পটাকা গানটির। এটি পরিচালনা করেছেন বলিউড ও টালিউডের নৃত্য পরিচালক বাবা যাদব। নুসরাত ফারিয়া বলেন, সিনেমার জন্য নয়, তবে সিনেমার আদলেই গানের ভিডিওটি করা হয়েছে।

শুটিং শেষে মুম্বাইয়ের বিমানবন্দরে বসে মুঠোফোনে ফারিয়া বলেন, ‘মুম্বাইয়ের ফোগা এলাকায় ভিডিওর শুটিং হয়েছে। ওই এলাকায় বলিউডের সিনেমার প্রচুর শুটিং হয়। বড় পরিসরে শুটিং করার যাবতীয় ব্যবস্থা আছে সেখানে। প্রায় সাত কেজি ওজনের প্যান্ট পরে টানা এক দিন শুটিং করতে হয়েছে আমাকে। এত ভারী পোশাক পরে কাজ করতে খুব কষ্ট হয়েছে। শরীর থেকে এখনো ব্যথা যায়নি।’

রকিব রাহুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। এপ্রিল মাসের মাঝামাঝিতে গানটির অডিও-ভিডিও একসঙ্গে নিজের বা অন্য কোনো প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানান ফারিয়া।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

নিজ কণ্ঠে গান গেয়েছেন উপস্থাপক ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

আপডেট টাইম ০৫:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮