সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত এক ডাকাত সদস্য ভিডিও ফুটেজে সনাক্ত করা হয়েছে এমপি দবিরুল ইসলামের বাড়িতে ডাকাতি ঘটনায় জড়িত সে …………………পুলিশ সুপার

এন এম নুরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ডাকাত সদস্য ঠাকুরগাও-২ আসনের এমপি দবিরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন পুলিশ সুপার ফরহাত আহম্মদ। ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার ফরহাত আহম্মদ বলেন, রাত ৩ টা থেকে ৪ টার মধ্যে ১৪/১৫ জনের একদল ডাকাত ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের হাড়িপুকুর নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্বরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে ডাকাতেরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অপরিচিত (৩২) একজন ডাকাতকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় ডিবি পুলিশের ৪ সদস্য আহত হয়েছে বলে দাবি পুলিশ সুপারের। তবে আহতদের সদর হাসপাতাল থেকে পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের খোঁজখবর নিতে সেই হাসপাতালে গেলে পুলিশ সাংবাদিকদের পুলিশ লাইন হাসপাতালে প্রবেশ করতে দেয়নি।

পুলিশ সুপার আরো জানান, গত ১২ মার্চ রাতে এমপি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গীস্থ’ বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে। তারা হলেন- রুবেল ইসলাম (২৬), মামনুর রশিদ মামুন (৩৩), সাবেদুল ইসলাম সাবেদ (৩৬), মামুন অর রশিদ (৪৭) ও কমল (৪৭)। তারা আদালতে স্বীকারোক্তি দিয়েছে। এছাড়াও পুলিশ ২১ভরি স্বর্ণালংকার নীলফামারী জেলার সৈয়দপুর হতে উদ্ধার করেছে। সেইসাথে দোকান মালিক ইমরান আলী (৩৫)কে এবং ডাকাতদের পরিবহনকৃত পাগলুর চালক রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত এক ডাকাত সদস্য ভিডিও ফুটেজে সনাক্ত করা হয়েছে এমপি দবিরুল ইসলামের বাড়িতে ডাকাতি ঘটনায় জড়িত সে …………………পুলিশ সুপার

আপডেট টাইম ০৪:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮