সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ, ২৮ এপ্রিল: ময়মনসিংহে ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে কুখ্যাত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কালা চান নিহত হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাত আড়াইটার দিকে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বন্দুকযুদ্ধে কুখ্যাত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কালা চান নিহত হয়েছে।

এর আগে রাত পৌনে ২টার দিকে কালা চাঁনকে নগরীর রেলির মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ধারালো ছুরিসহ গ্রেফতার করে ডিবির একটি টিম।

পরে তাকে নিয়ে মাদক সম্রাট সিরাজকে ধরতে নগরীর অালিয়া মাদ্রাসা রোড মাছ বাজারে পৌছালে পুলিশের উপর আক্রমন চালিয়ে আসামী ছিনতাইয়ের চেস্টা করে সিরাজের নেতৃত্বে ৭/৮ জন দুস্কৃতিকারী। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। আসামি কালা চান পুলিশ হেফাজত হতে সুকৌশলে পালানোর চেস্টাকালে গুলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়।

খবর পেয়ে কোতুয়ালি থানার মোবাইল টিম-১ ঘটনাস্হলে পৌছালে দুস্কৃতিকারিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ কালাচান কে দ্রুত হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্হল থেকে ১টি বড় রাম দা, ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।

মৃত কালা চানের নামে খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ৮/১০টি মামলা আছে। নিহত কালা চাঁন নগরীর বাগমাড়া এলাকার ছাত্তার মিয়ার ছেলে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট টাইম ০৫:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮