সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২০ জুন’২০১৮ ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন,ওই গ্রামের যদুবক্সের ছেলে রিপন হোসেন (২১) ও বিশারদ আলীর ছেলে আওয়াল হোসেন (২২)। নিহতরা দু’জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দু’জন এক সাথেই থাকতেন বলে প্রতিবেশীরা জানিয়েছে।এছাড়া তারা দু’জনে জোড়াদাহ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুজ্জামান জানান, সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে একটি মাঠে দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। এছাড়া তারা একে অপরকে জড়িয়ে ধরে মাথার উপর মাথা রেখে পড়ে ছিল। যে কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষপানে আত্মহত্যা করেছে। তিনি বলেন, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানাযাবে। এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবার ও গ্রামবাসির সাথে কথা বলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

আপডেট টাইম ০৪:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮