সংবাদ শিরোনাম
মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের আক্রমণে প্রবীণ স্কুলশিক্ষক সপরিবার আহত

আজম রেহমান:: ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের দ্বারা আক্রান্ত নিজ ছেলে ও ছেলের বউকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে আহত হলেন একজন প্রবীণ স্কুল শিক্ষক। এতে এই বৃদ্ধ শিক্ষকের উপরের পাটির একটি দাঁত পড়ে যায় , মরণাপন্ন অবস্থায় তিনি এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধিন সদর উপজেলার ভেলাজান বাঁশগাড়া (স্কুলপাড়া) এলাকার অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আলহাজ¦ দারাজউদ্দিন মাস্টার সাংবাদিকদের কাছে এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন , এলাকায় তাঁর হাতে হাতেখড়ি হয়েছে অনেক ছাত্রের , সেই তাঁদেরই কয়েকজন তার জমি জিরাত দখলের উদ্দেশ্যে তাঁকে সপরিবারে হত্যার চেষ্টা করেছে। হামলায় তিনি ছাড়াও তাঁর স্ত্রী জয়নবা, তাঁর ছেলে আঃ জব্বার , ছেলের বউ মনুজা বেগম মারাত্মকভাবে আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন কি তার ছেলের বউকে বিবস্ত্র করে শ্লীলতাহানিরও চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় হামলাকারী একই গ্রামের মৃত ফিরোজ হোসেনের তিন ছেলে হানিফ , মতিয়ার , শহিদুলসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে জানা যায় , গত সোমবার সকালে প্রবীণ স্কুল শিক্ষক দারাজ উদ্দিনের ছেলে আব্দুল জব্বার পৈত্রিক জমিতে ভাড়া করা ট্রাক্টর দিয়ে চাষ তদারকিতে গেলে পাশর্^বর্তী হানিফ , মতিয়ার , শহিদুলসহ ৬/৭ জন মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে জমিচাষে বাধা দেন। জব্বার তার প্রতিবাদ করলে তার উপর হামলা চালান হানিফ ও তার সঙ্গীরা। জব্বারকে বাঁচাতে এসে একে একে মারাত্মকভাবে আহত হন জব্বারের বাবা প্রবীণ শিক্ষক আলহাজ¦ দারাজ উদ্দিন , স্ত্রী মনুজা , মা জয়নবা ও প্রতিবেশী আনিসুর মারাত্মকভাবে আহত হন। আহতরা সকলেই এ খবর লেখা পর্যন্ত ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি ছিলেন। আহত জব্বার তার বড় ভাই হামিদুর রহমানের মাধ্যমে হানিফ , মতিয়ার , শহিদুলসহ ৬ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন।
এদিকে হামলার ৪ দিন পেড়িয়ে গেলেও আসামীরা গ্রেফতার না হওয়ায় বাদীরা প্রাণভয়ে উদ্বীগ্ন দিন কাটাচ্ছেন বলে জানান স্কুল শিক্ষকের ছেলে হামিদুর।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের আক্রমণে প্রবীণ স্কুলশিক্ষক সপরিবার আহত

আপডেট টাইম ১১:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮