সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

শাকিব-অপু বিশেষ সম্মাননা পাচ্ছেন মঙ্গলবার

সংবাদ সারাদিন.নেট
সর্বাধিক ছবিতে জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই জুটির মুক্তিপ্রাপ্ত ৭৩টি ছবির মধ্যে সিংহভাগই ব্যবসা সফল। সে কারণে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম ক্লাব।

সংগঠনটি ২০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এফডিসির আট নম্বর ফ্লোরে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দেয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছেন ফিল্ম ক্লাবে মেম্বর ইনচার্জ আবদুল্লাহ জেয়াদ।

তিনি বলেন, ‘শাকিব-অপু দু’জনকেই সম্মাননা গ্রহণের জন্য জানানো হয়েছে। তবে তারা আসবেন কিনা সেটি জানা নেই।’

এ ছাড়া বিশেষ সম্মাননা দেয়া হবে চিত্রনায়ক ডি এ তায়েবকে। ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, প্রথম স্যাটালাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা, সর্বাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লি. এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরিও চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পাবে।

ফিল্ম ক্লাবের দুই দশক পূর্তিতে আরও যাদের সম্মাননা দেয়া হচ্ছে তারা হলেন- নায়করাজ রাজ্জাক (মরণোত্তর), চিত্রপরিচালক আজিজুর রহমান, আমজাদ হোসেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, অভিনেত্রী ববিতা, নায়ক আলমগীর, কণ্ঠশিল্পী রুনা লায়লা, খুরশীদ আলম, শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, নায়ক ফারুক, নায়ক-প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা), আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল, চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান।

ফিল্ম ক্লাবের বর্তমান কমিটির সদস্যরাও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০ বছর পূর্তিতে এ পর্যন্ত ৭ জন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তাদেরকেও দেয়া হচ্ছে বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাকিব-অপু বিশেষ সম্মাননা পাচ্ছেন মঙ্গলবার

আপডেট টাইম ০১:৩৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭