সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

মেসির কাঁধে বার্সার অধিনায়কত্ব

সান্তিয়াগো বার্নাব্যু থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে যখন বিদায় নিতে হয়েছে, তখন ক্যাম্প ন্যুতে অবস্থানটা আরও সুদৃঢ় হলো লিওনেল মেসির। আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর কাতালান ক্লাবটির অধিনায়কত্ব পড়েছে আর্জেন্টাইন সুপারস্টারের কাঁধে।
শুক্রবার ক্লাবের পক্ষ থেকে এ বিষয়ে এসেছে চূড়ান্ত ঘোষণা। ২০১৫ সাল থেকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসা মেসির নেতৃত্বেই তাই নতুন মৌসুমে খেলবে স্প্যানিশ জায়ান্টরা। আর্জেন্টাইন সুপারস্টার সহকারী হিসেবে পাচ্ছেন সার্জিও বুসকেটস জেরার্ড পিকে ও সার্জিও রবার্তোকে।
নেতৃত্বটা মেসির জন্য অবশ্য আহামরি চমক নয়। বিগত সাত বছর ধরে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়কত্ব করছেন তিনি। মেসির নেতৃত্বেই ২৪ বছর পর ব্রাজিলে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এরপর দুবার দলকে নিয়ে গেছেন কোপা আমেরিকার ফাইনালে।
তাছাড়া ইনিয়েস্তার সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে অনেক ম্যাচেই বার্সার অধিনায়কত্বও পড়েছে তার কাঁধে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মেসির কাঁধে বার্সার অধিনায়কত্ব

আপডেট টাইম ১২:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮