সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভারতে ৬ বছরেই নাগরিকত্ব পাবেন বাংলাদেশি অমুসলিমরা

সারাদিন ডেস্ক:: বাংলাদেশসহ আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যলঘুদের (অমুসলিমদের) ভারতে আশ্রয় দিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন বদলাতে চায় বর্তমান বিজেপি সরকার। সংসদে তোলা এ সংক্রান্ত একটি বিলে প্রস্তাব করা হয়েছে, দেশ তিনটি থেকে ভারতে যাওয়া অমুসলিমরা ১২ বছরের পরিবর্তে ৬ বছরের মধ্যেই নাগরিকত্ব পাবেন। যা শিগগিরই পাস করা হবে বলেও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে নাগরিকদের যে তালিকা (এনআরসি) তৈরির কাজ চলছে তাতে প্রায় ৪০ লাখ আসামবাসীর নাম বাদ পড়েছে। বিষয়টি নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালিদের উৎকণ্ঠার শেষ নেই। ১৯৭১ সালের নথি সংগ্রহ করতে না পেরে ১০ লক্ষাধিক মানুষ নতুন করে আবেদন করতে পারেননি। তবে তাদের মধ্যে যারা অমুসলিম তাদেরকে আশ্বস্ত করলেন নরেন্দ্র মোদি।

আসামের কাছাড় জেলার শিলচরে শুক্রবার তিনি বলেছেন, ‘সমস্যার বিষয়ে আমি অবগত। কিন্তু আশ্বাস দিচ্ছি একজন ভারতীয় নাগরিকও বিপদে পড়বেন না।’

নাগরিকত্ব আইন (সংশোধনী) বিলের প্রসঙ্গ তুলে মোদি বলেন, ‘এটা মানুষের জীবন এবং আবেগের সঙ্গে যুক্ত। বিশেষ কারও সুবিধার জন্য এটা করা হচ্ছে না। করা হচ্ছে, অতীতের বহু ভুল এবং অন্যায়ের প্রতিকার করার জন্য।’

মোদির ওই সভা ঘিরে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছিলেন শিলচরের মানুষ। সভায় না যাওয়ার আবেদন জানিয়ে একটি সংগঠন লিফলেটও বিলি করেছে। তবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার মাটি ছোঁয়ার আগেই রাস্তায় জনতার ঢল নামে। মোদি সেই সুযোগ কাজেও লাগান। বলেন, ‘বরাকের দু’টি আসনই আমাদের দিন। আমার উপর ভরসা রাখুন।’ সূত্র : আনন্দবাজার

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ভারতে ৬ বছরেই নাগরিকত্ব পাবেন বাংলাদেশি অমুসলিমরা

আপডেট টাইম ১২:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯