সংবাদ শিরোনাম
শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ঠাকুরগাঁও সীমান্তে ১১ ভারতীয়কে ৪৮ ঘন্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল

ধর্ম যার যার উৎসব সবার : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। সবার মঙ্গল কামনা করছি।রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক বাণী অর্চনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। সুতরাং আজকে আমরা এই উৎসবে যোগ দিতে এসেছি। সুপ্রিম কোর্ট বারে এ অনুষ্ঠান অনেক আগে থেকেই পালন হয়ে আসছে। আমি প্রায় প্রত্যেক বারেই এসেছি। কোনোবারই মনে হয়, মিস হয়নি। ভবিষ্যতেও আসব। সবার মঙ্গল কামনা করছি।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও ‘ধর্ম যার যার, উৎসব সবার’ উল্লেখ করে বলেন, ‘আজ সবাই এই আনন্দে মেতে উঠুক। যে যে ধর্ম পালন করি না কেন এই উৎসবে সবাই সংযুক্ত হয়ে একাকার হয়ে যাক এই কামনা করছি।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সবসময় ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে থাকে। আমরা মনে করি এই বাংলাদেশ সকলের। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও সকলের। তাই এই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে থাকি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা চাই সুপ্রিম কোর্ট সকল চিন্তার আধার হোক। সকল ধর্ম এখানে পালন করা হয়। আমাদের চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানে লালন করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ষষ্ঠী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শশাঙ্ক শেখরসহ হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল

ধর্ম যার যার উৎসব সবার : প্রধান বিচারপতি

আপডেট টাইম ০১:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯