সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানায় প্রশাসনের পরিদর্শনে সত্যতা মিলেছে, পীরগঞ্জে ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূয়া এতিম ও অস্বচ্ছল নিবাসী দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে গোগর পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারি অর্থ তছরুপের অভিযোগের ভিত্তিতে গত রোববার রাতে উপজেলা প্রশাসন প্রতিষ্ঠানটি পরিদর্শনে গেলে ভূয়া নিবাসীর বিষয়ে সত্যতা পান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিলে এতিমখানাটির নেপথ্যের এক নায়ক বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।
পীরগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম জানান, অভিযোগ এবং নিয়মিত তদারকির অংশ হিসেবে রোববার রাতে তাকে সাথে নিয়ে উপজেলার হাজীপুর ইউনিয়নের গোগর পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মো: রকিবুল হাসান। এ সময় ২৬ জন নিবাসীকে এতিমখানায় উপস্থিত পান। যাদের অনেকেই এতিম নয়। পরে তাদের রেকর্ডাদি যাচাই করে নিশ্চিত হন ওই এতিমখানায় কাগজে কলমে ১৭০ জন নিবাসী রয়েছে। এর মধ্যে ৬২ জন শিক্ষার্থী সরকারি ক্যাপিটেশন অনুদান ভোগ করছে। অথচ ৬২ জন এতিম ও অসহায় শিক্ষার্থীর সরকারি ক্যাপিটেশন সুবিধা পাওয়ার জন্য প্রতিষ্ঠানটিতে ১২৪ জন এতিম অসহায় নিবাসী থাকার নিয়ম রয়েছে। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ভূয়া এতিম ও অসহায় নিবাসী দেখিয়ে সরকারি অর্থ লোপাট করা হচ্ছে এমন অভিযোগ ছিল তাদের কাছে। পরিদর্শনে গিয়ে তারা এর সত্যতা পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসারকে নির্দেশনা দিয়েছেন।
এদিকে ভুয়া এতিম ও অসহায় নিবাসী দেখিয়ে সরকারী অর্থ আত্নসাৎ করার বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে এতিমখানাটির নেপথ্যের নায়ক অবসরপ্রাপ্ত ল্যাফটেনেন্ট কর্ণেল সো. রানা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসনের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। অভিযোগ রয়েছে, এই রানা ঢাকায় বিভিন্ন দলের বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে উঠবস করেন। তার মদদে এতিমখানাটিতে সরকারী অর্থ আত্নসাতের মহোৎসব চলছে। কর্ণেল (অবঃ) রানা’র ভয়ে এলাকার লোকজন প্রতিষ্ঠানটির দূর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না।
এ বিষয়ে কর্নেল (অবঃ) সোহেল রানা’র মতামত জানতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে এতিমখানাটির মুহতামিম রবিউল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে- তিনি রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথেই ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেন।
এতিমখানার সভাপতি ও উপজেলা বিএনপি নেতা মঈনুল হোসেন সোহাগ জানান, নিবাসী সংখ্যা’র বিষয়ে আমার জানা নেই। আমি এতিমখানার তত্ত্বাবধায়কের সাথে কথা বলে জানাবো।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, সমাজ সেবা কর্মকর্তার সাথে তিনি ঐ এতিমখান পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানটির দাপ্তরিক নিবাসীর সাথে বাস্তবতার বিশাল ফারাক দেখতে পান এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এতিমখানার লোকজন বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানায় প্রশাসনের পরিদর্শনে সত্যতা মিলেছে, পীরগঞ্জে ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ

আপডেট টাইম ১২:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫