সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

আতংক নয় , প্রয়োজন সতর্কতা ও সচেতনতা ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যুর কারণ নিপা ভাইরাস – প্রেস কনফারেন্সে সিভিল সার্জন

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর ল্যাবরেটরি টেষ্টের ফলাফল অনুযায়ি বালিয়াডাঙ্গী উপজেলার একই পরিবারের ৫ জনের মৃত্যুর কারণ নিপা ভাইরাস।

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাক্ষরিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উল্লেখ করে ঠাকুরগাঁও সিভিল সার্জন সভা কক্ষে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবীর জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ি মৃতদের একজন মেহেদি হাসানের নমুনা পরীক্ষা করে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

রোগের কারণ অনুসন্ধানে জানা যায়, মৃত ব্যক্তিদের সকলের জ্বর, মাথা ব্যথা, বমি ও মস্তিষ্কে ইনফেকশনের (এনসেফালাইটিস) উপসর্গ ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে একজনের নমুনা সংগ্রহ করা সম্ভব হয় এবং ওই নমুনায় নিপাহ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বিভিন্ন সময় মৃত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি এবং তাদের স্বাস্থ্যের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে আইইডিসিআর।

তাই বিশেষজ্ঞ দলের প্রাথমিক ধারণা নিপা ভাইরাসের মাধ্যমেই দেশজুড়ে এই তোলপাড় করা ২০ দিনের ব্যবধানে এক পরিবারের ৫ জনের মৃত্যু ঘটেছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিভিল সার্জন, শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহজাহান নেওয়াজ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তোজাম্মেল হক বলেন, আমাদের ধারণা আক্রমণকারী নিপা ভাইরাসটি পরবর্তীতে দুর্বল হয়ে পড়ায় এ রোগ আর বেশি দূর ছড়িয়ে পড়তে পারেনি।

তবে আরো নিশ্চিত হওয়া ও করণীয় নির্ধারণ ও অধিকতর পরীক্ষার জন্য আজই আইইডিসিআরের আরেকটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের ঠাকুরগাঁও এসে পৌঁছানের কথা সিভিল সার্জন জানান। একই সাথে এ ভাইরাস সম্পর্কে আতংক নয় বরং সচেতনতা ও সতর্কতা প্রয়োজন বলে সিভিল সার্জন উল্লেখ করেন। কনফারেন্সে বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আতংক নয় , প্রয়োজন সতর্কতা ও সচেতনতা ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যুর কারণ নিপা ভাইরাস – প্রেস কনফারেন্সে সিভিল সার্জন

আপডেট টাইম ০৬:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯