সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গুলিতে হতাহতের ঘটনায় তদন্তটিমের স্বাক্ষ্যগ্রহন

সারাদিন ডেস্ক::
ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সাক্ষ্যগ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের তদন্ত দল। ২০ মার্চ সারাদিন ঠাকুরগাঁও সার্কিট হাউজে আহত ব্যক্তি ও স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ করেছেন তদন্ত দলের সদস্যরা।

তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। আহতদের মধ্যে জয়গুণ, তৈমুর রহমান, সাদেকুল ইসলাম, আনারুল, রুবেল ও মিঠুনসহ অনেকেই অভিযোগ করে বলেন, এখনো তাদের আর্থিকভাবে কোনো সহযোগিতা করা হয়নি। তারা দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন।

তদন্ত দলে উপস্থিত ছিলেন- তদন্ত কমিটির প্রধান মুহাম্মদ মোহসিন চৌধুরী (যুগ্ম সচিব, জননিরাপত্তা বিভাগ), মো. জাকির হোসেন (উপ-সচিব, জননিরাপত্তা বিভাগ), বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লে. কর্নেল মোর্শেদ, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর কুতুবুল আলম ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. জাকির হোসেন বলেন, আহত ব্যক্তিদের কাছ থেকে দ্বিতীয়দিনের মতো আজ সাক্ষ্য নেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেয়া হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গুলিতে হতাহতের ঘটনায় তদন্তটিমের স্বাক্ষ্যগ্রহন

আপডেট টাইম ০৯:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯