সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

সেই ভুয়া ম্যাজিস্ট্রেট পাঁচ দিনের রিমান্ডে

সারাদিন ডেস্ক:: ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তদবির করতে গিয়ে আটক ভুয়া ম্যাজিস্ট্রেট জুয়েল রানার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য সাতদিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা।

অপরদিকে জুয়েল রানার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার তাকে মুখ্য মহানগর হাকিম আদালত থেকে গ্রেফতার করে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) জাহিদুল কবিরের খাস কামরায় জুয়েল রানা নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে একটি মামলার তদবির নিয়ে আসেন। কথা বলার সময় সন্দেহ হয় সিএমএম জাহিদুল কবিরের।

এসময় সিএমএম ওই ব্যক্তিকে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন। এরপর ১২তম জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার রোল জানতে চাইলে তিনি পকেট থেকে একটি পরীক্ষার প্রবেশপত্র বের করে দেন। যেখানে রোল নম্বর ছিল ৮২০৩। ওই রোল নম্বর যাচাই করে দেখা যায়, ওই রোল নম্বরের পরীক্ষার্থীর অন্য নাম। পরে জেরার একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, প্রতারণার জন্যই আব্দুল্লাহ আল নোমানের রোল নম্বর ব্যবহার করে সেখানে নিজের নাম, পিতার নাম ও ঠিকানা বসিয়ে ব্যবহার করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

সেই ভুয়া ম্যাজিস্ট্রেট পাঁচ দিনের রিমান্ডে

আপডেট টাইম ০৪:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯