সংবাদ শিরোনাম
পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা

পুরুষদের ফুটবল ম্যাচে নারী রেফারি

ক্রীড়া ডেস্ক::পুরুষ ফুটবল ম্যাচে দায়িত্ব পালনের মাধ্যমে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী রেফারিরা। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)জানিয়েছে, মহাদেশীয় ক্লাব কাপ ফুটবলে পুরুষ বিভাগে ম্যাচ পরিচালনায় প্রথমবারের মত সব ক’জন নারী রেফারি দায়িত্ব পালন করবে।

বুধবার তুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠেয় মায়ানমারের ক্লাব ইয়াঙ্গুন ইউনাইটেড ও কম্বোডিয়ার নাগা ওয়ার্ল্ড এর মধ্যকার ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন জাপানের নারী রেফারি ইওসিমি ইয়ামাসিতা এবং সহকারী রেফারি মাকোতো বোজনো) ও নাওমি তেশিরোগি। এ তিন জনই পুরুষ ম্যাচে প্রথম দায়িত্ব পালনের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন।

এএফসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এশিয়ান ফুটবল কনফেডারেশনের ক্লাব প্রতিযোগিতা প্রথমবারের মত তিনজন নারী রেফারি পরিচালনা করবেন। যা এশিয়া রেফারিংয়ের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।’

এএফসি কাপ হচ্ছে এশিয়ার ক্লাব ফুটবলের দ্বিতীয় ধাপের টুর্নামেন্ট। প্রথম ধাপে রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এর আগে এএফসি কাপে সহকারী রেফারির দায়িত্ব পালন করেছেন নারী রেফারিরা। ২০১৪ সালে প্রথম ওই দায়িত্ব পালন করেন অস্ট্রেলিয়ার শারাহ হো ও এলিসন ফ্লিন।

২০১৬ ও ২০১৮ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ও ২০১৮ সালের মহিলা এশিয়ান কাপে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন রেফারি ইয়ামাসিতা বলেন, ‘এটি ছিল আমার স্বপ্নগুলোর একটি। আমরা কঠোর পরিশ্রম করেছি। যার ফসল এটি।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা

পুরুষদের ফুটবল ম্যাচে নারী রেফারি

আপডেট টাইম ০১:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯