সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বৌদ্ধ পূর্ণিমা ঘিরে গুজব ছড়ালে ব্যবস্থা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক:: বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাসংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইজিপি বলেন, ‘বৌদ্ধ পূর্ণিমার নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই। নিরাপত্তাব্যবস্থা সুসংহত করার লক্ষ্যে নিরাপত্তাসংক্রান্ত প্রতিটি বিষয় বিশ্লেষণ করে বৌদ্ধ মন্দিরকেন্দ্রিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আইজিপি বলেন, ‘বৌদ্ধ পূর্ণিমাকে নিয়ে কোনো গোষ্ঠী বা মহল যাতে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ সার্বক্ষণিক মনিটর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য সব পুলিশ ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি বৌদ্ধ মন্দির পরিদর্শনের জন্য পুলিশ কর্মকর্তাদের আমরা নির্দেশ দিয়েছি।’

পুলিশপ্রধান বৌদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং ব্লক রেইডের ব্যবস্থা করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি জানান, কমিউনিটি পুুলিশিং সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বৌদ্ধ ধর্মীয় নেতাদের সহায়তা নিয়ে বৌদ্ধ মন্দিরসমূহে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিটসমূহকে নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ব্যাগ, পার্স, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি সাথে না আনার জন্য পুণ্যার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বৌদ্ধ মন্দিরসমূহে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন এবং স্বেচ্ছাসেবক নিয়োগের জন্য বৌদ্ধ ধর্মীয় নেতাদের পরামর্শ দেয়া হয়েছে।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবারের মতো এবারো দেশব্যাপী শান্তিপূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা উদ্যাপিত হবে।

সভায় উপস্থিত বৌদ্ধ ধর্মীয় নেতারা বৌদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। তারা পুলিশ প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, এটিইউ’র অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাসচিব পি. আর. বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং সংরক্ষিত মহিলা আসন ৯ এর সংসদ সদস্য বাসন্তী চাকমা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘেরসহ সভাপতি প্রমথ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী,  বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ভিক্ষু সুনন্দপ্রিয়, বাংলাদেশ বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি ডালিম কুমার বড়য়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৮ মে দেশের প্রায় আড়াই হাজার বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

বৌদ্ধ পূর্ণিমা ঘিরে গুজব ছড়ালে ব্যবস্থা: আইজিপি

আপডেট টাইম ০২:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯