সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য প্রতিষ্ঠান ইএসডিও’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী

আজম রেহমান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিপাদ্য বিষয় ছিল “চল্ রে টেনে আলোয় অন্ধকারে, নগর-গ্রামে অরণ্যে পর্বতে”। গতকাল বুধবার দিবসটি পালনে সংস্থার গোবিন্দনগরস্থ প্রধান কার্যালয়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাছানুজ্জামান ও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা সংস্থার প্রধান কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এ সময় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সংস্থার প্রভিডেন্ট ফান্ড, জেন্ডার সেল ও শিশু সুরক্ষা সেলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইএসডিও’র প্রতিষ্ঠাতা আহবায়ক ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), জেলা প্রশাসকের সহধর্মীনী নুসরাত জাহান, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ। বিকেলে অনুষ্ঠিত হয় স্মৃতিচরণ অনুষ্ঠান। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য প্রতিষ্ঠান ইএসডিও’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী

আপডেট টাইম ০৫:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯