সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

নানা আয়োজনে উদ্‌যাপন হবে মাইলসের চার দশক

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলস চলতি বছর পথচলার ৪০ বছরে পা রাখছে। এই অগ্রযাত্রা স্মরণীয় করে রাখতে দেশ-বিদেশে মাইলসের অনেক কনসার্টের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল বিকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মাইলসের সদস্য শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, সৈয়দ জিয়াউর রহমান তুর্য এবং ইকবাল আসিফ জুয়েল। উপস্থিত ছিলেন উইন্ডমিলের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম। এখানে জানানো হয়, যথাক্রমে আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় হবে মাইলসের ধারাবাহিক কনসার্ট। আর বছরের শেষের দিকে মাইলসের ৪০ বছর উদ্‌যাপন উপলক্ষে কনসার্ট হবে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায়। এ ছাড়াও ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে গালা কনসার্ট।
এই আয়োজনে সহযোগিতায় থাকবে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড। মাইলসের
পাশাপাশি দেশের অন্য শীর্ষ ব্যান্ডগুলো মাইলসের জনপ্রিয় গানে ঢাকার কনসার্ট মাতাবে। কনসার্টের বাইরেও এ আয়োজনে থাকছে মাইলসের সদস্যদের ব্যবহৃত বাদ্যযন্ত্রের প্রদর্শনী, ব্যান্ডটির বিভিন্ন সময়ের দুর্লভ ছবি, বিভিন্ন অর্জন, গানের লিরিক ও তার পেছনের কাহিনী প্রদর্শন এবং মাইলসের প্রয়াত সদস্যদের স্মরণে একটি জোন। মাইলসের অন্যতম সদস্য শাফিন আহমেদ বলেন, প্রায় ছয় মাস ব্যাপী চলবে আমাদের ৪০ বছর উদ্‌যাপন উৎসব। আমরা চাই আমাদের ভক্ত-শ্রোতাদের সঙ্গে নিয়ে এ সময়টা উদ্‌যাপন করতে। সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদেশের লম্বা সফর শেষে দেশে অনুষ্ঠিত হবে বিভিন্ন আয়োজন। আপনারা বরাবরের মতো এ আয়োজনে আমাদের পাশে থাকবেন বলেই বিশ্বাস রাখি।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নানা আয়োজনে উদ্‌যাপন হবে মাইলসের চার দশক

আপডেট টাইম ১২:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯