ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

ঠাকুরগাঁওয়ে সীমান্তে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও অপরাধ কমাতে সীমান্তবাসীকে সাথে নিয়ে বিজিবি’র উদ্যোগ

আজম রেহমান,ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁও সীমান্তে মাদক, অস্ত্র, পণ্য চোরাচালান, অবৈধ ভাবে সীমান্ত পারাপার, নারী ও শিশু পাচার রোধ করে জনসাধারণকে দক্ষ ও কার্যকরী জনশক্তিতে পরিণত করতে সীমান্তবাসীকে সাথে নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি। সোমবার সকালে এ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হলো হরিপুর উপজেলার মোলানি সীমান্ত এলাকার স্বনির্ভর কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন। এদিকে রোববার বিকেলে সীমান্ত অপরাধ প্রতিরোধে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া, কোটপাড়া, বেউরঝাড়ী ও রত্নাই সীমান্ত এলাকার মানুষের সাথে মত বিনিময় করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম সামিউন্নবী চৌধুরী।

ইউপি চেয়ারম্যান মো. আকালু (ডংগার) সভাপতিত্বে আমজানখোর ইউনিয়ন পরিষদ চত্বরে বিজিবি’র আয়োজনে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন চোষপাড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার বাহাউদ্দীন, কোটপাড়া বিওপি ক্যাম্পের নায়েম সুবেদার ফারুক হোসেন, বেউরঝাড়ী বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল হক, সাংবাদিক আল মামুন জীবন,লাজিব উদ্দীন কালঠুসহ স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা।

এদিকে সোমবার সকাল ৯ টায় হরিপুর উপজেলার মোলানি সীমান্ত এলাকায় স্বনির্ভর কম্পিউটার দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন ৫০ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এস এম সামিউন্নবী চৌধুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোলানী বিজিবি ক্যাম কমান্ডার মোহাম্মদ মনিরুজ্জামান ও কম্পিউটার টেকনিশিয়ান জাকির হোসেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

ঠাকুরগাঁওয়ে সীমান্তে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও অপরাধ কমাতে সীমান্তবাসীকে সাথে নিয়ে বিজিবি’র উদ্যোগ

আপডেট টাইম ০৫:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯