সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ফিলিস্তিনি মন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইসরাইল

১ জুলাই ২০১৯, সোমবার:: জেরুজালেম বিষয়ক ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল হাদামিকে রোববার গ্রেপ্তার করেছে ইসরাইল। তাকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তার ঘনিষ্ঠ একটি সূত্র বলেছেন, বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরাইল পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেছেন, জেরুজালেম বিষয়ক কর্মকাণ্ডের কারণে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ চত্বরে তিনি চিলির প্রেসিডেন্টের সঙ্গে প্রবেশ করেছিলেন। এ ছাড়া সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের জন্য তাকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার হাদামিকে দেখা যায় চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার সঙ্গে। তারা ওই সময় আল আকসা মসজিদে প্রবেশ করেছিলেন।
এতে ক্ষুব্ধ হয়ে ওঠে ইসরাইল। তারা বলছে, কোনো রাষ্ট্রপ্রধানের সফর বিষয়ে সান্তিয়াগোতে যে সমঝোতা হয়েছিল এবং যেসব নিয়ম কানুনের কথা বলা হয়েছিল তাদের এ কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা লঙ্ঘিত হয়েছে। উল্লেখ্য, আল আকসা মুসলিম ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই পবিত্র স্থান। এটি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর অন্যতম। আল আকসা মসজিদকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে প্রতিনিয়ত উত্তেজনা বিরাজ করছে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ফিলিস্তিনি মন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইসরাইল

আপডেট টাইম ০৬:০০:১১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯