সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর উত্তরখান থানার শহীদনগর এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত ও এক র্যাব সদস্য আহত হয়েছেন। নিহত মাদক ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলা রয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা, শর্টগান ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব।

র্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান বলেন, র্যাবের টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরখানের শহীদনগর এলাকায় কিছু মাদক ব্যবসায়ী অবস্থান নিয়ে মাদক ও মাদকের টাকা ভাগবাটোয়ারা করছে। ওই সংবাদে ঘটনাস্থলে যায় র্যাবের টহল টিম। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পাল্টা গুলি চালায় র্যাব সদস্যরা। এ সময় জিকরুল নামে র্যাবের এক কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

র্যাব-১ এর এ কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ৩ হাজার পিস ইয়াবা, শর্টগান, ৬টি কার্তুজ জব্দ করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ‘

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

আপডেট টাইম ০৬:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯