সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

স্ত্রীর কথা রাখতে বার্সেলোনা ছাড়বেন মেসি!

সারাদিন ডেস্ক:: ইতিহাসে তৃতীয়বারের মতো ট্রেবল জেতার অপেক্ষায় বার্সেলোনা। স্পেনের একমাত্র দল হিসেবে লা লিগা, কোপা ডেল রে আর চ্যাম্পিয়নস লিগ জয়ের পথ থেকে এখনো ছিটকে যায়নি কাতালানরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় চেলসির মাঠে ড্র করে আসায় বেশ ভালো অবস্থানেই আছে দলটি। তবে চ্যাম্পিয়নস লিগে যত এগোতে থাকবে, ততই দুশ্চিন্তায় পড়বে বার্সেলোনা–সমর্থকেরা। কারণ, এবার চ্যাম্পিয়নস লিগ জিতলেই নাকি বার্সেলোনা ছেড়ে দেবেন লিওনেল মেসি!

ডন বালোনের মার্কোস রদ্রিগেজের দাবি এমনটাই। এই সাংবাদিকের দাবি, বার্সেলোনা ছাড়ার কথাটা কাছের মানুষদের বলে দিয়েছেন মেসি। এই ফরোয়ার্ড বেশ অনেকবারই বলেছেন, ক্যারিয়ার শেষ করার আগে আর্জেন্টিনায় ফিরতে চান। আন্তোনেল্লা রোকুজ্জোকে নাকি কথাও দিয়ে রেখেছেন, এবারে চ্যাম্পিয়নস লিগ জিতলেই পরের মৌসুমে আর্জেন্টিনা চলে যাবেন। কারণ, রোকুজ্জো আর্জেন্টিনাতে থিতু হতে চান। আর মেসির নিজেরও স্বপ্ন ছোটবেলার ক্লাব নিউ ওয়েলসের জার্সি গায়ে চাপানোর।

তবে বিশ্বকাপ এ যাত্রায় বাধা হয়ে উঠতে পারে। কারণ, এ বিশ্বকাপেও যদি শিরোপা হাতে ধরা না দেয়, তবে আর্জেন্টিনার সমর্থকদের সমালোচনার তির তাঁর দিকেই ছুটবে। বিশ্বকাপ না জিতিয়ে তাঁর দেশে ফেরা তখন ভালো চোখে দেখবে না আর্জেন্টিনার মানুষ। অন্তত ২০১৮-১৯ মৌসুমে তো নয়ই। তাই চ্যাম্পিয়নস লিগ জিতে পরের মৌসুমেই মেসি আর্জেন্টিনায় ফিরতে পারছেন কি না, সেটি মেসির জাতীয় দলের সতীর্থদের ওপর অনেকটাই নির্ভর করছে।

আর মেসির বয়সও এখন ৩০। ক্লাব ফুটবলে বার্সার হয়ে কিছু জেতার না থাকলেও এই বয়সে শীর্ষ ফুটবলকে বিদায় জানাবেন? তাও তো মনে হয় না। অবশ্য মেসি নিজে বলেছিলেন, আর্জেন্টিনার ফুটবলে তিনি একেবারে বুড়ো বয়সে ফিরবেন না; বরং এমন বয়সে ফিরতে চান, যখন ফুটবলে অনেক কিছু দেওয়ার থাকবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

স্ত্রীর কথা রাখতে বার্সেলোনা ছাড়বেন মেসি!

আপডেট টাইম ০৫:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮