সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

গ্যাসের দাম বাড়িয়ে জুলুম চালাচ্ছে সরকার-রিজভী

স্টাফ রিপোর্টার, ১২ জুলাই ২০১৯:: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, জনগণ আওয়ামী দুঃশাসনের কারণে তাদের ঘৃণা করে। এই ঘৃণার প্রতিশোধের অংশ হিসেবে গ্যাসের দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম চালাচ্ছে সরকার। দেশের সম্পদ লুট এবং জনগণের রক্ত চুষতে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছে এই সরকার।
আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অবৈধ অর্থ উপার্জন করে সরকারের লোকজন ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হয়ে যাচ্ছে মন্তব্য করে রহুল কবির রিজভী বলেন, এই অনৈতিক সুযোগ করে দিচ্ছে সরকার। বর্তমান মধ্যরাতের ভোটের সরকার জনগণের ভোটে বিশ্বাসী না হওয়ার কারণে তারা জনগণ নয়, বরং নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের নীতিতেই বিশ্বাস করে। গ্যাসের মূল্যবৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ভোক্তাপর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি বন্ধ করার জন্য দাবি জানান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা না হলে জনগণের আন্দোলন ও ক্ষোভে-বিক্ষোভে বিএনপি শামিল হতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, যুগে যুগে স্বৈরাচারী শাসকদের জুলুমের শাসনকে ডিঙ্গিয়ে সেরা স্বৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন শেখ হাসিনা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

গ্যাসের দাম বাড়িয়ে জুলুম চালাচ্ছে সরকার-রিজভী

আপডেট টাইম ০২:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯