সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

বলিউডের ছবিতে আবারও বাংলাদেশের চিত্রনায়িকা শিমলা।

অনলাইন ডেস্ক ॥ বলিউডের ছবিতে আবারও দেখা যাবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা শামসুন নাহার শিমলা। ভারতের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক গোবিন্দের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী চলচ্চিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা শামসুন নাহার শিমলা।

এর আগে গোবিন্দের বিপরীতে ‘সমাধি’ নামে কলকাতার বাংলা একটি চলচ্চিত্রে অভিনয় করেন শিমলা। শিমলার নতুন চলচ্চিত্রটি নির্মাণ হবে হিন্দি ভাষায়, ছবিটি গোবিন্দ প্রযোজনা করলেও তিনি অভিনয় করবেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ এগিয়ে চলেছে। এর আগে অল্প বাজেটের দুয়েকটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করলেও বলিউডে এটিই হবে তার ক্যারিয়ারের বিগ বাজেটের চলচ্চিত্র।

‘গোবিন্দদা’র সঙ্গে আগেও কাজ করেছি আমি। আমাদের আগের ছবিটি ফ্লপ হয়েছিল সেকারণে হিন্দি চলচ্চিত্রটি নিয়ে ভালোভাবে পরিকল্পনা করছি। উনার সঙ্গে আমার কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক করে শিগগিরই শুটিংয়ের তারিখ জানানো হবে।”

ঝিনাইদহের শৈলকুপার মেয়ে বললেন, “বাংলাদেশে আমার সব আছে। ভালো কোনো চলচ্চিত্রের অফার পেলেই দেশে ফিরব। ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। পরে ‘গঙ্গাযাত্রা’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বলিউডের ছবিতে আবারও বাংলাদেশের চিত্রনায়িকা শিমলা।

আপডেট টাইম ০৩:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯