সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ১৫০ পিচ ইয়াবা সহ ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিপন ও তার সহযোগি আটক

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে ১৫০ পিচ ইয়াবা সহ টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও অনলাইন পত্রিকা জাগো নিউজের জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন (৩৫) ও তার সহযোগি চিহ্নিত মাদক বিক্রেতা প্রণব কুমার রায় (৩১) ১৫ জুলাই সন্ধায় আটক হয়েছে।
১৫ জুলাই দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকার রূপসী বাংলা পাম্পের সামনে থেকে মাদক লেনদেনরত অবস্থায় তাদের আটক করা হয়।
আটক সাংবাদিক রিপন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য ও টিকাপাড়া নিবাসী মো: মহসিন এর ছেলে। অপর মাদক বিক্রেতা প্রণব কুমার রায় শহরের শান্তিনগর এলাকার মৃত-নিমাই চাঁঁদ এর ছেলে।
সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান (পিপিএম-সেবা) জানান, ১৫ জুলাই সোমবার সন্ধ্যায় শহরের শান্তিনগর এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা প্রণব কুমার রায়কে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সাংবাদিক রবিউল এহসান রিপনের কাছ থেকে মাদক সরবরাহ নেয় বলে জানায়।
পরে সাংবাদিক রিপনকে আটক করতে ফাঁদ পাতে ডিবি ও সদর থানা পুলিশ। আরও ১০০ পিচ ইয়াবা লাগবে মর্মে আবারও প্রণবকে দিয়ে সাংবাদিক রিপনের কাছে ফোন করে মাদক ডেলিভারীর স্থান নির্ধারন করা হয়।সে মোতাবেক বাসস্ট্যান্ডের দশতলা ভবনের কাছে রুপসী পাম্পের সামনে প্রণবকে ছেড়ে দিয়ে মাদক লেনদেনের জন্য অপেক্ষা করতে থাকে পুলিশ। এসময় কথামতো নির্ধারিত স্থানে ইয়াবা লেনদেনকালে তাদের হাতেনাতে আটক করে পুলিশ।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে সদর থানায় একটি মামলা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ১৫০ পিচ ইয়াবা সহ ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিপন ও তার সহযোগি আটক

আপডেট টাইম ০৩:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯