ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

ঠাকুরগাঁওয়ের চেতনানাশক খাইয়ে কৃষকের কুরবানির লাখ টাকা লুট

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ পশু হাটে অজ্ঞান পার্টির কবলে পরে সর্বস্ব খোয়ালেন হামিদুর রহমান নামে এক কৃষক। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ওই হাটে কুরবানীর গরু কিনতে গেলে তাকে চেতনানাশক খাইয়ে নগদ ১লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি। বর্তমানে তিনি আধুনিক সদর হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, পৌর শহরের মুন্সিরহাট বাগানবাড়ি এলাকার কৃষক হামিদুর রহমান (৬২) কুরবানি উপলক্ষে সদর উপজেলার মাদারগঞ্জ হাটে যান। সেখানে গরু দেখার সময় তাঁকে পান খাওয়ানোর ছুঁতোয় চেতনানাশক ওষুধ খাওয়ায় একটি চক্র। তিনি জ্ঞান হারালে তার কাছে থাকা নগদ ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। পরে হাটের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবরটি জানায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বিকেল পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, ঘটনাটি দুঃখজনক। হামিদুর রহমানের জ্ঞান ফিরলে তার কাছে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুরবানি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হাটগুলিতে এ জাতীয় অনাকাঙ্খিত ঘটনা বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা করা হবে বলে তিনি আশ^াস দেন এবং এ প্রশ্নে জনসাধারণের কাছে তথ্য দিয়ে সহযোগীতা চান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

ঠাকুরগাঁওয়ের চেতনানাশক খাইয়ে কৃষকের কুরবানির লাখ টাকা লুট

আপডেট টাইম ০৭:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯