সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত স্মামী-স্ত্রীসহ ৮

আজম রেহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওযে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। ঢাকা ঠাকুরগাঁও রোডের একটি টার্নিং এ বলাকা উদ্যান সংলগ্ন স্থানে ঢাকা থেকে আসা কোচ ডিপজল এক্সপ্রেস ও বিপরীত দিক থেকে আসা একটি গেটলক মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ এর মধ্যে পড়ে যায় একটি মটর সাইকেল ও একটি যাত্রীবাহী থ্রি হুইলার। ঘটনাস্থলেই মারা গেছেন ৫ জন বলে নিশ্চিত করেছে উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস। এছাড়া ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মারা গেছেন ৩ জন ।
এ পর্যন্ত আহতের সম্ভাব্য সংখ্যা অন্তত ৫০ বলে জানায় হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা। নিহতের সংখ্যা আরো বাড়বার আশংকা করছেন হাসপাতাল, ফায়ার সার্ভিসের সূত্র।

নিহতদের মধ্যে যাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া গেছে তাদের দু’জন স্মামী-স্ত্রী স্ত্রী মনসুরা ও স্বামী মোস্তফা, এরা মিনিবাসের যাত্রী ছিলেন, তাদের বাড়ি সদর উপজেলার রায়পুর ইউনিয়নের জিয়াবাড়ি বলে তাদের শোকে বিলাপরত কন্যা নিশ্চিত করেন। আরেকজন হাসপাতালে এসে মারা যান তার নাম আব্দুল মজিদ (৬২)তার বাড়ি সদর উপজেলার লক্ষিপুর। নিহত বাকিদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান টেলিফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মারাত্মক আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত স্মামী-স্ত্রীসহ ৮

আপডেট টাইম ০৪:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯