ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় ১৩ জন আহত হয়েছেন মুম্বাই

সারাদিন ডেস্ক:: মহারাষ্ট্রের পালঘরের এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্য তিনজনের অবস্থা গুরুতর। গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাই থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্যক্তিমালিকানাধীন এক কারখানায় এ আগুন লাগে। এর কারণ এখনো জানা যায়নি।

পালঘর কন্ট্রোলের পুলিশ কর্মকর্তা প্রমোদ পাওয়ার বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে রাসায়নিক কোম্পানির স্থাপনায় ওই বিস্ফোরণ ঘটে। এর কারণ জানা না গেলেও বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর থেকে শোনা যায়। ঘরবাড়ি কেঁপে ওঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

ধারণা করা হচ্ছে, রেমডিও কেমিক্যাল প্ল্যান্টের বয়লার কক্ষে ওই বিস্ফোরণ ঘটে। এরপর আশপাশের অনেক প্রতিষ্ঠানে আগুন লেগে যায়। এসব প্রতিষ্ঠানের কারখানাগুলোর ভেতরে রাসায়নিক পদার্থের ড্রাম ছিল।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে যখন ঘুমানোর প্রস্তুতি চলছিল, তখন বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় ১৩ জন আহত হয়েছেন মুম্বাই

আপডেট টাইম ০২:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮