ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

আজম রেহমান,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শেফালী বেগম (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বিজিবি ক্যাম্পের সামনে গাছের সঙ্গে নৈশ কোচের ধাক্কায় এক নারীর মৃত্যু হয় এবং আহত হয় প্রায় ২২ জন। অন্যদিকে একই দিন বেলা সাড়ে ১১টায় ছোট খোচাবাড়ী এলাকায় ঢাকা-ঠাকুরগাঁও সড়কে ট্রাক-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। নিহত শেফালী বেগম পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার শালবাগান এলাকার মফিজুর রহমানের স্ত্রী।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মফিদার রহমান বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ বিজিবি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে একজন নারী নিহত ও অন্তত ২২ জন আহত হয়। অন্যদিকে বেলা সাড়ে ১১টায় ট্রাক-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার কাজ চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

আপডেট টাইম ০৩:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯